banglahour

চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:১১ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে চাঁপাই-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় সড়ক দূর্ঘটনায় এই মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারনা। তবে কোন যানবাহনের ধাক্কায় কিভাবে দূর্ঘটনায় বৃদ্ধ নজরুল মারা গেছেন তা শনাক্ত করা যায়নি।

নিহত নজরুল ইসলাম (৭০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আখন্দ জানান, খুব ভোরে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দারা চাঁপাই-রাজশাহী মহাসড়কের পাশে বৃদ্ধ নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল