
(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:১২ অপরাহ্ন
বলেছেন, ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়? দেশে ফিরে তাকে প্রাপ্য বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে দেশ ছেড়ে যাওয়ার কারণও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন।
আজ দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় দেশের সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করতে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
আমদানি-রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি। তবে এ ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।
এ ছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।