banglahour

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২৮ মিনিট আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করে সদর মডেল থানা পুলিশ।

আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। এ সময় সার কালোবাজারে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ ৭০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সার জব্দের পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডিলারের দোকানও বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সার জব্দের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল