banglahour

নাশকতা সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে: আলি আজগর লবী

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১২:৩৯ পূর্বাহ্ন

দেশ কে পিছিয়ে দিতে কর্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা গোপালগঞ্জ সহ সারা দেশে জ্বালাও পোড়াও  ও নাশকতা সৃষ্টি করে দেশের মানুষ কে   ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন  খুলনা ৫ আসনের সংসদ সদস্য আলি আজগর লবী  এমপি। তিনি আজ  সন্ধ্যায় সারা দেশের নাশকতার প্রতিবাদে ফুলতলা  বাজার স্বাধীনতা চত্বরে  আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা কালে এ কথা বলেন। তিনি আরো বলেন,বিএনপি কোন দুর্বল দল নয়,বাংলাদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করলে কাউকে ছেড়ে দেয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে গড়া,  সাবেক দেশনেত্রী যিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশ।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে গড়া এ দল। বিএনপি শান্তি সমৃদ্ধিতে বিশ্বাস করে তাই সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে ঢাকার আহ্বান জানিয়েছেন তিনি।  
প্রতিবাদ সমাবেশর আগে  বিএনপি নেতা  সাব্বির হোসেন রানা নেতৃত্বে বিক্ষোভ মিছিল বেজের ডাঙ্গা থেকে শুরু হয়ে   গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা বাজার স্বাধীনতা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 


এসময় বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি,  সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল