banglahour

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৪ জন গ্রেপ্তার, আটক ১২ কিশোর গ্যাং সদস্য

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(১ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১২:৪০ পূর্বাহ্ন

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর সদর মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ  আলী " বাংলা আওয়ার" কে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর থেকে ২৪ নভেম্বর দুপুর পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিশেষ ক্ষমতা আইনের মামলার ১ জন আসামি, ১ জন চোর/ছিনতাইকারী, ৭ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্য।

গ্রেপ্তারকৃতদের পরিচয়
১. বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার:

মোঃ হারুন অর রশিদ (৫৪), পিতা-মৃত মোঃ নুরুল হক, মাতা-মৃত খোরশিদা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা ধাওনখালী, ৮ নম্বর ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর। বর্তমানে তিনি বিজিবি ক্যাম্প এলাকার ৫ নম্বর ওয়ার্ডে, পশু হাসপাতালের পশ্চিম পাশে বসবাস করেন।

কক্সবাজার  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার  দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০২৪ সালের ১০ অক্টোবরের একটি মামলা রয়েছে। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারা উল্লেখ রয়েছে। এ ছাড়া ২০২০ সালের ১০ জুলাই কক্সবাজার সদর থানায় দায়ের করা আরও একটি মামলার তথ্য রয়েছে।

২. চোর/ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার:

মোঃ সালাম (৩২), পিতা-মোঃ জলিল, মাতা-নুরা খাতুন। ঠিকানা সমিতি পাড়া, পঞ্চাশখানা, কক্সবাজার সদর মডেল থানা এলাকা।

৩. মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ৭ জন:

১. এহসান উল্লাহ (২৮), পিতা-জয়নাল আবেদীন, সমিতি পাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. মোঃ এমরান (২৫), পিতা-সাব্বির হোসেন, পশ্চিম লারপাড়া, ১ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।

৩. দেলোয়ার হোসেন (৩১), পিতা-উজির আহাং, পূর্ব মাছুয়াখালী, ৯ নম্বর ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন।

৪. সাবির ইবনে কাউছার (১৮), পিতা-মোঃ কাউছার, বইল্ল্যাপাড়া, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৫. ইফাদুর রহমান (১৮), পিতা-সালেহ আহম্মদ, পাহাড়তলী বড়ুয়া পাড়া, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৬. মোঃ ইয়াসিন (২৮), পিতা-মোঃ কবির, টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৭. মনছুর আলম (৩৭), পিতা-মৃত আলী আহমদ, দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৪. ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার ৩ জন:

১. মোহাম্মদ সাগর, পিতা-করিম, চন্দ্রিমা মাঠ, ১২ নম্বর ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজার।

২. বাহাদুর মিয়া, পিতা-মৃত জয়নাল উদ্দিন, উত্তর ডিককুল বড়ুয়া পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. লুৎফুর রহমান, পিতা-মৃত ফজল করিম, কাউয়ারপাড়া, খুরুশকুল ইউনিয়ন, কক্সবাজার সদর।

কিশোর গ্যাংয়ের ১২ সদস্যও গ্রেপ্তার
পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ অভিযানে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে তাঁদের নাম-পরিচয় বিস্তারিত উল্লেখ করা হয়নি।

অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত
কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ, মাদকসেবন রোধ এবং অপরাধপ্রবণ ব্যক্তিদের আইনের আওতায় আনতে সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়দের প্রত্যাশা, শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য: পুলিশি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বমোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল