banglahour

আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর হলেন জুরেজ আবদুল্লাহ গোলজার

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১২:৪০ পূর্বাহ্ন


শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জুরেজ আবদুল্লাহ গোলজার।
মন্ত্রীর ব্যক্তিগত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর নির্বাচনি এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর)-সহ সমগ্র সিলেট অঞ্চলে মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সরকারি কর্মকাণ্ড, উন্নয়ন উদ্যোগ, সরকারি সফর, রাজনৈতিক কর্মসূচি ও সার্বিক কার্যক্রমের যথাযথ প্রচার নিশ্চিত করতে মিডিয়া ও প্রেস সংক্রান্ত কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


নিয়োগপ্রাপ্ত জুরেজ আবদুল্লাহ গোলজার সিলেট অঞ্চলে মন্ত্রীর বিভিন্ন কার্যক্রমের প্রচার-প্রচারণা এবং মিডিয়া ও প্রেস সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল