banglahour

অ্যালেন স্বপনের সঙ্গী এবার প্রভা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৫:০৮ পূর্বাহ্ন

শিহাব শাহীন পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে অভিনেতা নাসির উদ্দিন খানের বিপরীতে অ্যালেন স্বপনের সঙ্গী হিসেবে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

আগের দুটি সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী 'শায়লা' চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় করেছিলেন। তবে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী ও সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকায় দেশে ফিরে শুটিং করতে পারছেন না। তাই তার পরিবর্তে প্রভাকে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে সিরিজটির তৃতীয় কিস্তির কাজ শুরু হয়েছে। নভেম্বর মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পুরো কাজ শেষ হবে।

নাম ভূমিকায় নাসির উদ্দিন খান এবং প্রভা ছাড়াও এই সিজনে সালাহউদ্দিন লাভলু, জয়রাজ এবং ফারজানা ছবির মতো অভিনয়শিল্পীদের দেখা যাবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল