banglahour

কটিয়াদীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৪:২৯ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাকিব শাহরিয়ার,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি  তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারণ সম্পাদক  আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল