banglahour

অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ; যাত্রীদের চরম ভোগান্তি

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৪:৩০ অপরাহ্ন

 

পরিবহন মালিক গ্রুপের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে আটটা থেকে বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা জানান, আগে বাস প্রতি ৩০ টাকা চাঁদা নেওয়া হলেও হঠাৎ করে তা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে জেলা পরিবহন মালিক গ্রুপ। এতে আপত্তি জানিয়ে দূরপাল্লার বাস বন্ধ রেখেছেন মালিকরা। ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন রুটের যাত্রীরা কাউন্টারে এসে চরম বিপাকে পড়েছেন।


গ্রামীন ট্রাভেলস এর ম্যানেজার আহম্মদ বলেন, হঠাৎ সাড়ে আটটার দিকে মালিক সমিতি আমাদের দেশ, ন্যাশনাল, গ্রামীণ সব গাড়ি ব্যারিকেড দিয়ে দেয়। দেড়শো টাকা চাঁদা না দিলে যেতে দেবে না। পরে কাউন্টারে এসে বলে আপনারা টিকিট বিক্রি করবেন না। এতে যাত্রীরা হয়রানি হচ্ছেন। আমরা কর্মচারী, আমাদের করার কিছু নেই; মালিকের সাথে বসে এর সুরাহা হোক।


অন্যদিকে জেলা সড়ক পরিবহন মালিক গ্রপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু জানান, দূরপাল্লার বাসগুলোতে রাজশাহী ও নাটোর মালিক সমিতি ১৩০ টাকা করেই চাঁদা আদায় করে। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জেও ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাস চালু রাখার ব্যাপারে দূরপাল্লার মালিকদের সাথে আলোচনা চলছে। দ্রুত এই সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল