banglahour

হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে মামুনুর রশীদ

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(৩ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৫ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে মাইল্ড ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তিনি খুলনা সফরে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পরপরই অসুস্থ হয়ে পড়েন।

গত ৩ থেকে ৪ দিন ধরে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) মাইল্ড ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল