banglahour

বাংলা আওয়ারে সংবাদ প্রকা‌শিত হওয়ার পর খুলনা ডুমু‌রিয়া উপজেলার ইউএনও'র বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়ার নি‌র্দেশ বিভাগী ক‌মিশনা‌রের

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:৪০ অপরাহ্ন


​খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ভূমি সংক্রান্ত একটি মামলা ঝুলিয়ে রাখার অভিযোগে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। 


​২৫ নভেম্বর (বুধবার) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে খুলনার জেলা প্রশাসককে এই নির্দেশনা প্রদান করা হয়।
জানা‌গে‌ছে, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার বাসিন্দা সরদার সেলিম হোসেন তাঁর অবৈধ দখলকৃত জমি পুনরুদ্ধারের জন্য আবেদন করেছিলেন।

তিন অভিযোগপত্রে উল্লেখ ক‌রেন, জেলা প্রশাসকের নির্দেশনায় গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে আবেদনটি ডুমুরিয়া ইউএনও কার্যালয়ে পৌঁছালেও ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নোটিশে স্বাক্ষর না করে তা প্রায় ৯৩ দিন অহেতুক ঝুলিয়ে রাখা হয়। এ বিষ‌য়ে  সরদার সে‌লিম হো‌সেন তার মামলার শুনানীর জন‌্য ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা স‌বিতা সরকা‌রের দপ্ত‌রে  ক‌য়েকদফা যোগা‌যোগ করেও  শুনানীর বিষয়‌টি আম‌লে না নি‌য়ে  মামালার নির্ধারিত ৯০ দিনের অধিক সময় আবেদন নিষ্পত্তিতে বিলম্ব করা 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩'-এর ৮(৪) ও ৮(৬) ধারা এবং 'সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮'-এর সম্পূর্ণ পরিপন্থীর অ‌ভি‌যোগ এ‌নে ভুক্তভোগী সরদার সেলিম হোসেন সংশ্লিষ্ট ইউএনও-এর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির স্বার্থে অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে স্থানান্তরের আবেদন জানিয়ে ছি‌লেন, এ বিষ‌য়ে বাংলা আওয়ার সহ ক‌য়েক‌টি গণমাধ‌্যমে প‌ত্রিকায় সংবাদ প্রকাশ হ‌লে সংবাদ ও অ‌ভি‌যো‌গের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মূল আবেদনপত্রটি সংযুক্ত করে খুলনার জেলা প্রশাসক কে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল