banglahour

হিজলায় জমি বিরোধে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:৪১ অপরাহ্ন


বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত আবদুল খালেক মাঝিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।


বুধবার বেলা ১১টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাও গ্রামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

জানাযায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হন।
পরে আহত খালেক মাঝিকে স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গুরুতর আহত খালেক মাঝির ভাই যুবদল নেতা ছাত্তার মাঝি বলেন, আমাদের পৈতৃক সম্পত্তির জমি ইটভাটায় লিজ দিয়েছি।


এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি আক্তার মাঝি সহ কয়েকজন রয়েছে। তাঁরা ভুয়া কাগজপত্র করে আমাদের সম্পত্তি দখল করতে যায়। তখন আমার বড় ভাই বাঁধা দিলে তাকে হত্যার উদ্দেশে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় হামলাকারী কাউকে পাওয়া যায়নি।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ সংবাদ শুনে তাৎক্ষনিক হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল