banglahour

অনন্ত আম্বানির সঙ্গে বিতর্কিত ভিডিওকে ঘিরে কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখ খানের আইনি নোটিশ

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৫৬ মিনিট আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৪১ অপরাহ্ন

অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

মুম্বাইয়ের ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু সদগুরুর উপস্থিতিতে অনন্ত আম্বানি ও শাহরুখ খানের কথোপকথনের একটি সংক্ষিপ্ত ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কন্টেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা তার ইনস্টাগ্রাম রিল এবং ক্যাপশনে দাবি করেন যে, আলাপচারিতার সময় অনন্ত আম্বানি নাকি শাহরুখ খানকে ইশারায় ‘চুপ থাকতে’ বলেছিলেন।

গত ২৩ নভেম্বর ২০২৬ শাহরুখ খানের আইনজীবি ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৫৬ ধারা (মানহানি) অনুযায়ী এই নোটিশ পাঠিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ভিডিওটির বক্তব্য এবং ক্যাপশন সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত, যা অভিনেতার সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত রিলটি মুছে ফেলা, ভুল তথ্য প্রচার বন্ধ করা, মূল ফুটেজ সংরক্ষণ করা এবং লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি নোটিশ পাওয়ার পর সুবিজ্ঞ শর্মা ইনস্টাগ্রামে পাল্টা আরেকটি ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তার দাবি, এটি বাকস্বাধীনতার আওতায় একটি স্বাভাবিক সমালোচনা ছিল এবং শাহরুখ খান অকারণেই এই ভিডিওতে আপত্তি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল