banglahour

কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৫৩ মিনিট আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন

 

কিশোরগঞ্জ ২৬ নভেম্বর বৃহস্পতিবার

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এপ্রতিপাদ্যে কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ।  বৃহস্পতিবার এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অতিরিক্ত জেলা প্রশাসক ইসতিয়াক ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, কিশোরগঞ্জের আয়োজনে সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল