banglahour

অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বুবলী

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫০ অপরাহ্ন

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। নির্মাতা জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকশিল্পী হিসেবে তার অভিষেক হচ্ছে। গীতিকার কবির বকুলের লেখা একটি গানে কণ্ঠ দেবেন তিনি।

সিনেমার শুটিং চলাকালে গানের ডেমো শুনে বুবলী পছন্দ করলে পরিচালক তাকে এটি গাওয়ার প্রস্তাব দেন এবং তিনি তাতে সম্মতি জানান। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের (২০২৬) ডিসেম্বর মাসেই গানটির রেকর্ডিং সম্পন্ন হবে।

পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।

সিনেমার গানে এটিই প্রথম হলেও, এর আগে চলতি বছরের রোজার ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে একটি গান গেয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, অভিনয় ও গানের পাশাপাশি বুবলী সম্প্রতি ‘বিগ প্রোডাকশন’ নামে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেছেন, যেখান থেকে নির্মিত ‘ঠিকানা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল