banglahour

একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, শোকের ছায়া শিবগঞ্জে

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একই দিনে মারা গেছেন দুই বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী মিয়া ও শাবান আলী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁদের মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মহসিন আলী মিয়া উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম বজলার রহমান বেজু মিয়ার তৃতীয় ছেলে। একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত মহসিন আলী মিয়া বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যও ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে চৈতন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা শাবান আলী উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর খোঁজপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা শেষে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

দুই বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য দুই বীর সন্তানের মৃত্যুতে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এলাকাবাসী।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল