banglahour

টলিউড অভিনেত্রী মিমির বিয়ে আজ

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) কলকাতায় তাঁর আইনি বিয়ে ও বাগদান সারছেন।

মিমির হবু জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। জানা গেছে, বিনোদন জগতের বাইরের এই মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরেই গোপনে সম্পর্কে ছিলেন অভিনেত্রী।

আজ সন্ধ্যায় কলকাতার কসবায় মিমির নিজস্ব ফ্ল্যাটে ঘরোয়াভাবে আশীর্বাদ, বাগদান এবং আইনি বিয়ের (রেজিস্ট্রি ম্যারেজ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের মতো ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকছেন।

কলকাতায় আইনি বিয়ের পর আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে তিন দিনব্যাপী মূল সামাজিক বিয়ের আসর বসবে। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় টলিউডের সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা (রিসেপশন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিয়ের কার্ড ও খবর ছড়িয়ে পড়লেও মিমি চক্রবর্তী নিজে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল