banglahour

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪০ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নাইমুল হক ও সড়ক বাতি পরিদর্শক মোঃ এনামুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর কর্মচারী সংসদ ও পৌরসভার যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব।

বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের অবদান, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল