banglahour

মুক্তাগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(১ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪৫ অপরাহ্ন

 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ নিহনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর। তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাহেলা পারভীন রুমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশের অর্থনীতিতে এ খাতের সম্ভাবনা তুলে ধরা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল