banglahour

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই !

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৮ ঘন্টা আগে) ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫১ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে তাঁকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়।

সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মরদেহ রাখা হবে। বেলা ১১টায়  সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

মাতিয়া বানু শুকু বরেণ্য ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিকের সহধর্মিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত ছিলেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তাঁর রচিত ও পরিচালিত জনপ্রিয় নাটক ও টেলিফিল্মের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল