banglahour

দীর্ঘদিনের প্রেমের পর সিদ্ধার্থের সঙ্গে বাগদান সারলেন মিমি চক্রবর্তী

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৮ ঘন্টা আগে) ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২:৪৭ অপরাহ্ন

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় তাঁর দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন করেছেন। ঘরোয়া পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের  পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকেন।

মিমি চক্রবর্তীর জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত চলচ্চিত্রজগতের বাইরের মানুষ; তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌবাহিনীতে কর্মরত।

দক্ষিণ কলকাতায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আংটিবদল ও আইনি বিয়ে সম্পন্ন হয়। এদিন মিমি সোনালি রঙের পোশাক এবং সিদ্ধার্থ সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন।

পারিবারিক এই আয়োজনে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায় এবং সিদ্ধার্থের বৌদি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে তাঁদের আনুষ্ঠানিক সামাজিক বিয়ের আসর বসবে এবং ১১ ডিসেম্বর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল