banglahour

যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ

প্রবাস | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৯ ঘন্টা আগে) ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:৫৫ অপরাহ্ন

প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করলেও সর্বদা নিজ মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা অনুভব করেন। তার প্রমাণ আবারও দিলেন প্রবাসী বিশ্বনাথীরা। যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত ২৪ নভেম্বর লন্ডন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় যুক্তরাজ্যে বিভিন্ন শহরে বসবাসরত স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিপুল সংখ্যক বিশ্বনাথীরা উপস্থিত হন। সভায় সর্বসম্মতিক্রমে প্রাথমিক পর্যায়ে ৭টি পরিকল্পনা গ্রহন করেন। তারমধ্যে (১) বিশ্বনাথে এনআরবি সেন্টার স্থাপন। (২) ব্যক্তি ও সম্পদের নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা। (৩) বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বিশ্বনাথীদের মধ্যে ভ্রাতৃত্বের সেতু বন্ধন (৪) শিক্ষাসহ নানাক্ষেত্রে সাফল্য অর্জনকারী তরুণ প্রজন্মকে উৎসাহিত করা। (৫) বিশ্বনাথের ঐতিহ্য, সাফল্য তুলে ধরা এবং প্রবাসীদের নিয়ে বার্ষিক এনআরবি উৎসবের আয়োজন। (৬) কমিউনিটি উন্নয়ন, কল্যাণ এবং বিশ্বনাথে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন। (৭) কৌশলগত অংশীদারিত্ব বৃহত্তর ইতিবাচক প্রভাব ফেলতে সমমনা সংগঠনগুলোর সাথে যৌথভাবে কাজ করা।


যুক্তরাজ্যের নিউহাম কাউন্সিলের সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আউয়াল হায়দার। কমিউনিটি নেতা মোহাম্মদ মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসেন,শিক্ষাবিদ এ কে এম ইয়াহহিয়া, বিসিএ এর ট্রেজারার ফয়জুল হক, ব্রিটিশ রাজপরিবারের খেতাব প্রাপ্ত ডেপুটি ল্যাফটেন্যান্ট মক্রম আলী আফরোজ, সুইনডন শহরের সাবেক মেয়র জোনাব আলী, শিক্ষাবিদ সানুর খান, বিশিষ্ট টাওয়ার হামলেট কাউন্সিলের সাবেক রিজেনারেশন অফিসার ফয়সাল আহমদ কামাল, সাংবাদিক রহমত আলী, কমিউনিটি নেতা আখলাকুর রহমান, আজম খান, মোবারক আলী, সারব আলী, মোহাম্মদ আলী মজনু, মদরিছ আলী জোনাব আলী, আশিকুর রহমান, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, আব্দুল বাসিত রফি, কমিউনিটি নেতা নাজির আলী সুনু,আলম শেখ, আব্দুল হান্নান, হাজী আব্দুর রব, নাসির আহমেদ, জাকেল বক্ত চৌধুরী, আব্দুর রব, শাহ নুরুল আলম নাহিন, ফজলুর রহমান, ফখর উদ্দিন, বাবুল মিয়া, আসকির আলী, মানিক মিয়া, আব্দুল হক, এম ফয়জুল হক, রুবেল আহমেদ আফজাল, আব্দুল হামিদ, ফয়জুল হক, শেখ আব্দুল্লাহ আল-নোমান, আব্দুল হক, সেলিম আহমদ, জিয়াউল হক জিয়া, রফিক মিয়া, সৈয়দ মোহাম্মদ মুক্তার, মাহমুদুর রহমান মান্না, এম আলী, ফয়জুল হক, আনোয়ার খান, শামীম আহমদ, মোহাম্মদ আলী আসকর, মোহাম্মদ আখলাকুর রহমান পান্না, ফাহাদ মোহাম্মদ সামি, হাবিবুর রহমান, এম ইলিয়াস পাশা, ইশতিয়াক আহমদ খান, মোহাম্মদ আলী, দিলোয়ার হোসেন, হাবিব রহমান, মোহাম্মদ আজিবুর রহমান, শাহ সোপান আলী, এনামুল হক, আবুল কালাম, সালমান আহমদ, বোরহান রাব্বানী, এম ফয়জুল হক, আব্দুল নূর, হুমায়ুন খান মনসুর, আব্দুল হক, জসীমউদ্দীন, জোনাব আলী প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল