banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুর বিশ্বাস ঘাতকতা সইতে না পেরে নিজ বিউটি পার্লারে ফাসিঁতে ঝুলে সাবেক মেকাপ ম্যানের মৃত্যু

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:৫৮ অপরাহ্ন


কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুর বিশ্বাসঘাতকতায় দুঃখ সইতে না পেরে  নিজ বিউটি পার্লারে ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছে চিত্র নায়িকা অপু বিশ্বাসের সাবেক মেকাপ ম্যান মো. আল-আমিন  ( ৩০)।

আজ শুক্রবার দুপুরে  ফরিদপুরে নিজ বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমিন একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মেকাপ ম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পরবর্তীতে ওই পেশা ছেড়ে নিজ এলাকায় ফিরে এসে বিউটি পার্লারের ব্যবসা শুরু করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, বিদেশে পাঠানোর কথা বলে এক বন্ধুকে পাঁচ লাখ টাকা  ধার দিয়েছিলেন আল-আমিন। ওই টাকা ফেরত পাওয়া নিয়ে ঘটনার আগের রাতেও বন্ধুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর থেকে তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে জানিয়েছেন তাঁর মা।
পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্রবার সকালে মায়ের সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হয় সে।  পরে দুপুরে তাঁর এক বন্ধুর ফোন পেয়ে মা ও পার্লারের এক কর্মচারী সেখানে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।   এ বিষয়ে কুলিয়ারচর থানার  অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে  আত্ন হত্যা করে মারা গেছে । কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল