
(১০ ঘন্টা আগে) ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:১৭ অপরাহ্ন
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ পর্বে কাবিলার মা (পলি চেয়ারম্যান)-এর মৃত্যু দেখানো হয়েছে এবং এই চরিত্রে অভিনয় করা অভিনেত্রী গুলশান আরা আহমেদ বাস্তবেও মারা গেছেন।
অভিনেত্রী গুলশান আরা আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ১৫ এপ্রিল ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
২০২৬ সালের ২৬ ও ২৭ নভেম্বর প্রচারিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শেষ পর্বে (১৪০তম পর্ব) পলি চেয়ারম্যানের মৃত্যুর দৃশ্য দেখানো হয়। পর্দায় মায়ের মৃত্যুর খবর পেয়ে কাবিলা ও তার বন্ধুদের গ্রামে ফেরা এবং কাবিলার কান্নার দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি ও পুরো টিম শেষ পর্বটি প্রয়াত এই অভিনেত্রীকে উৎসর্গ করেছেন। পর্বের শেষে তাঁর ফ্রেমবন্দী ছবির সাথে লেখা ছিল-“প্রয়াত গুলশান আরা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পর্বটি তাকে উৎসর্গ করা হলো।”
অভিনেত্রী গুলশান আরা আহমেদ দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে নোয়াখালীর চেয়ারম্যান ও কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন।