banglahour

মহিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, সহযোগিতায় স্বেচ্ছাসেবক লীগ/মনিরুল ইসলাম

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:০১ পূর্বাহ্ন


পটুয়াখালীরঃ মৎস্যবন্দর মহিপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মিছিলে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সহযোগিতা করেছে বলে স্থানীয় তাদের দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহিপুরের ইউসুফপুর বালিকা দাখিল মাদ্রাসার সামনে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২৯ ও ৩০ নভেম্বর পূর্বঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
###

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল