banglahour

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

জাতীয় | মো মির্জা আসাদুজ্জামান। বিশেষ প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:০৯ পূর্বাহ্ন

 

​ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আজ রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন দেশের ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

​ইসি সূত্রে জানা গেছে, সংলাপের প্রথম দিন আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

​পরবর্তী দিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি—এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল