banglahour

মিস ইউনিভার্স থেকে ছিটকে গিয়ে লং আইল্যান্ডে অবসর কাটাচ্ছেন সামিরা খান মাহি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:৩৭ অপরাহ্ন

পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর সামিরা খান মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে অবসর সময় কাটাচ্ছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লং আইল্যান্ড লোকেশন উল্লেখ করে চারটি ছবি শেয়ার করেছেন মাহি।
খোলা প্রান্তর ও বিকেলের আকাশের নিচে একটি কালো গাড়ির পাশে দাঁড়ানো ও বসা অবস্থায় তাকে দেখা যায়। ছবিগুলোতে তার পরনে ছিল কালো রঙের শীতের পোশাক, চোখে কালো রোদচশমা এবং হাতে ঝরা পাতা।

ছবিগুলোর ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, 'সামহয়্যার বিটুইন সানসেট অ্যান্ড ইভনিং' (সূর্যাস্ত আর সন্ধ্যার মাঝামাঝি কোথাও)। পোস্টটির ব্যাকগ্রাউন্ডে তিনি গায়িকা সিয়ার জনপ্রিয় গান 'স্নোম্যান' যুক্ত করেছেন।

গত ৭ নভেম্বর 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬'-এর মুকুট জেতার পর পুয়ের্তো রিকোয় মূল আসরে অংশ নেন মাহি। গত ২৫ নভেম্বর (বাংলাদেশ সময় সকালে) অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না হওয়ায় আসর থেকে বিদায় নেন তিনি।

মূল মুকুট না জিতলেও দর্শকদের পাবলিক ফ্যান ভোটিংয়ে সুইমস্যুট ও ইভনিং গাউন বিভাগে বিজয়ী হন সামিরা খান মাহি এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এ ছাড়া সুইমস্যুট রাউন্ডে বুরকিনি পরার সিদ্ধান্তেও প্রশংসিত হন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল