banglahour

রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪৫ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

 

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দা সহ কয়েকটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

রোববার (২৯ নভেম্বর) আনুমানিক রাত ১টার সময় ইউনিয়ন পরিষদ দুটিতে আগুন দেওয়া হয়। এতে পরিষদ দুটিতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যেই এমন ঘটনা ঘটায় স্থানীয়দের কেউ কেউ এটিকে নাশকতার পূর্বপরিকল্পিত অংশ বলে ধারণা করছেন।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।’

শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। বেশ কিছুদিন পাংশার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। তবে জানতে পেরেছি, এতে বেশি ক্ষতি হয়নি।’

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুল রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল