banglahour

আমবাগানে মিষ্টিকুমড়া চাষে বাড়তি আয়ের সম্ভাবনা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩৭ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:৫১ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের ফাঁকা জায়গায় মিষ্টিকুমড়া চাষ করে বাড়তি আয়ের সম্ভাবনা দেখছেন গবেষকরা। এতে আমের পাশাপাশি একই জমি থেকে অতিরিক্ত ফসল উৎপাদন করে লাভবান হতে পারবেন কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে এ পদ্ধতিতে মিষ্টিকুমড়া চাষে সফলতা পেয়েছেন গবেষকরা।

গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, আম সংগ্রহের পর বাগানের ফাঁকা জায়গায় মিষ্টিকুমড়া চাষ করা সম্ভব। এ জন্য বাগানে পর্যাপ্ত ফাঁকা জায়গা এবং ২৫ থেকে ৩০ শতাংশ সূর্যালোক প্রবেশের সুযোগ থাকতে হবে।

রোববার আয়োজিত মাঠ দিবসে কৃষকদের সামনে এ চাষপদ্ধতি ও ফলনের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় কৃষকদের উদ্দেশে বক্তব্য দেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন।

গবেষকদের মতে, আন্তঃফসল হিসেবে আমবাগানে মিষ্টিকুমড়া চাষ করলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। এতে একই জমিতে আমের পাশাপাশি উৎপাদিত হবে আরেকটি অর্থকরী ফসল।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল