
(৩৬ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:৫২ অপরাহ্ন
দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে গুজব ছড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় খুলনা-যশোর মহাসড়কের বৈকালির মোড়ে এই কর্মসূচির আয়োজন করে খুলনা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়। আয়োজকদের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে গুজব ছড়িয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং কেডিএ-র চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল আলম মনা।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বাবু ব্রজেন ঢালী, গৌতম দে হারু, সুজনা জলি এবং উজ্জল সাহাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।