banglahour

সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিই হতে পারে পাহাড়ের প্রান্তিক মানুষের ভাগ্য বদলের প্রধান হাতিয়ার-দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২৬ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:১০ অপরাহ্ন


দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, পরিবেশ সুরক্ষা ও টেকসই আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, জ্বালানি খাতের এই রূপান্তর হতে হবে ন্যায়ভিত্তিক ও জনবান্ধব, যেখানে সাধারণ মানুষের মালিকানা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত থাকবে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের সাবারাং রেস্টুরেন্টে ‘আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক এক স্থানীয় নীতি সংলাপে বক্তারা এসব কথা বলেন। অ্যাকশনএইড বাংলাদেশ এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উইভ’ যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।


উইভের নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মো. নুরুল আলম, মো. আবুল কালাম আজাদ, অ্যাকশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির ব্যবস্থাপক ও জেটনেট-বিডির সদস্যসচিব আবুল কালাম আজাদসহ বিদ্যুৎ, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।


সংলাপে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় অনেক দুর্গম এলাকায় এখনো প্রচলিত গ্রিড লাইনের বিদ্যুৎ পৌঁছানো ব্যয়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং। এক্ষেত্রে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিই হতে পারে পাহাড়ের প্রান্তিক মানুষের ভাগ্য বদলের প্রধান হাতিয়ার। আমরা চাই, পাহাড়ের প্রতিটি ঘরে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি পৌঁছে যাক।


তিনি আরও বলেন, জ্বালানি রূপান্তরের এই প্রক্রিয়ায় স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের নীতি সংলাপ থেকে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নে এবং নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে।


সংলাপে বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও জনবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশের সব শ্রেণি-পেশার মানুষ এর সুফল ভোগ করতে পারবে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো গেলে তা স্থানীয় কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করবে।
 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল