banglahour

আসছে 'ধাড়কান ২'

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৪৮ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২০ অপরাহ্ন

বলিউডের আলোচিত সিনেমা 'ধাড়কান'। ২০০০ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার রোমান্টিক এই সিনেমায় অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং শিল্পা শেঠি অভিনয় করেন। সম্প্রতি এর সিক্যুয়েল ‘ধাড়কান ২’ নির্মাণের খবর শোনা যাচ্ছে, এতে সুনীল শেঠিকে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে ও বলিউড হাঙ্গামা-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম কিস্তির মূল তিন তারকার মধ্যে শুধু সুনীল শেঠির থাকার সম্ভাবনা রয়েছে। তবে তার চরিত্রের ধরন বা পর্দায় উপস্থিতির সময় এখনো চূড়ান্ত হয়নি। অক্ষয় কুমার ও শিল্পা শেঠির ফেরার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই।

‘ধাড়কান ২’ আগের সিনেমার গল্পের সরাসরি ধারাবাহিকতা হবে না। সম্পূর্ণ নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের নতুন গল্প সাজানো হচ্ছে। শোনা যাচ্ছে, বলিউডের কয়েকজন নতুন মুখের পাশাপাশি এক পরিচালকের ছেলের এই সিনেমার মাধ্যমে অভিষেক হতে পারে।

২০০০ সালের মূল সিনেমাটি ধর্মেশ দর্শন পরিচালনা করলেও, সিক্যুয়েলটি পরিচালনার দায়িত্ব পেতে পারেন ‘টয়লেট: এক প্রেম কথা’ খ্যাত নির্মাতা শ্রী নারায়ণ সিং। প্রজেক্টটি বর্তমানে প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল