banglahour

মোল্লাহাট সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মামলা, গ্রেপ্তার ৩; বাগেরহাটে বিএনপির বিক্ষোভ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৪৮ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ৪:৪৩ অপরাহ্ন


বাগেরহাট ও গোপালগঞ্জ সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় বাগেরহাট ও গোপালগঞ্জ সীমান্তের মোল্লাহাট উপজেলা সদরের আবুল খায়ের সেতুর টোলপ্লাজার কাছে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মোল্লাহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজন ওই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এদিকে, বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী জানান, নিরাপত্তার অভাবে রোববার সকাল থেকে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার কোনো বাস বাগেরহাটের ওপর দিয়ে চলাচল করেনি। 
তবে জেলার অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ।

 

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রোববার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।


মিছিল শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার অঙ্গীকার করেন তারা।


সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ,  পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সভাপতি মোল্লা সুজাউদ্দিন সুজন ও জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল