banglahour

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ভৈরবে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৪৭ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ৪:৪৪ অপরাহ্ন

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের  ডাকা লকডাউন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ভৈরবে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে নুরানী মসজিদের সামনে প্রতিবাদ সভা করে বিএনপি । 


ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন ও সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমান প্রমুখ। এর আগে  উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি ঢাকা - সিলেট মহাসড়কেে ভৈরব দূর্জয় মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইস কোঃ মোড়ে গিয়ে শেষ হয় । তাছাড়া ঢাকা - সিলেট ও ভৈরব  - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন ছিলো ।  তবে এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি । যান চলাচল স্বাভাবিক ছিলো। তাছাড়া  ও দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বীমা অফিসে কাজকর্ম স্বাভাবিক ছিলো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল