
(৩ বছর আগে) ২৩ মে ২০২৩, মঙ্গলবার, ৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৯ অপরাহ্ন
ঢাকা: মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহণ। মেট্রোরেল চালু হওয়ার প্রাথমিক পর্যায়ে এ জাতীয় গণপরিবহণকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এ গণপরিবহণে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।
তারই পরিপ্রেক্ষিতে মেট্রোরেলের যাত্রীদের জন্য মূল্য সংযাজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।