banglahour

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার জন্য সহায়ক হবে- পিটার হাস

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৭:১১ অপরাহ্ন

ঢাকা: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বাংলাদেশের জনগণ, সরকার এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য সহায়ক হবে ।

বৃহস্প‌তিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌াথে বৈঠ‌কের পর সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এসব কথা ব‌লেন তিনি।

রাষ্ট্রদূত পিটার হাস ব‌লেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নতুন ভিসানীতি করেছি। বাংলাদেশের মানুষ, সরকার, প্রধানমন্ত্রী ও সবার জন্য এটি সহায়ক হবে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্যও ঘোষিত নতুন ভিসানীতি সহায়ক হবে।

উল্লেখ্য, বুধবার (২৪ মে) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আলাদাভাবে ভিসানীতি ঘোষণার বিষয়টি জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল