
(৩ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৯ অপরাহ্ন
ঢাকা: এই দেশে যারা ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়েছে, তাদের দু-তিন মাসের মধ্যে জনগণ ফেলে দিয়েছে। জনগণের রায়ে নির্বাচিত সরকার না হলে টিকতে পারবে না। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেছি বলেই টিকে আছি এবং আমরা আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।
শনিবার (২৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রসঙ্গে এ কথা বলেন।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে টাকা পাচার কমবে। উল্লেখ্য, গত বুধবার ভিসা নিষেধাজ্ঞা আরোপের কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।