banglahour

মার্কিন ভিসানীতির সঙ্গে গাজীপুরের সুষ্ঠু নির্বাচনের সম্পর্ক নেই- সিইসি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ৬:১৫ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্পর্ক নেই। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

রোববার (২৮মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে।  ‘বিদেশিরা কী চাইল, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ নয়। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল