banglahour

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৩:৩১ অপরাহ্ন

ফাইল ফটো।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (৫ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।  ইউসুফ আলী উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার সত্যতা স্বীকার করেন। 

রংপুর ৬১ (বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মাছুম বলেন, বিএসএফর গুলিতে একজনের নিহতের খবর তারা শুনেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্থতি চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল