
(৩ বছর আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৫ অপরাহ্ন
কুমিল্লা: চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ও আহত হয়েছে ২৩ জন।
স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার প্রতিপক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের পক্ষের শোডাউনের আয়োজনকে কেন্দ্র করে মঙ্গলবার (৬জুন) সকাল ৯টা থেকে মধ্যে এ সংঘর্ষ হয়।
এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, দুইপক্ষই দেশীয় অস্ত্র হাতে মহাসড়কের মাঝে অবস্থান নিয়েছে। থেমে থেমে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে।