banglahour

জাতি গঠনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার বিকল্প নাই

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ জুন ২০২৩, বুধবার, ৯:৫৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নৈতিকতা কমিটির আয়োজনে ৬ জুন (মঙ্গলবার) দুর্নীতি বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। 

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত র‌্যালিটি উদ্বোধন করেন নৈতিকতা কমিটির সভাপতি প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান। 

এ সময় তিনি বলেন, দেশ ও জাতি গঠনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার কোন বিকল্প নাই। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে, তবেই উন্নত দেশ ও জাতি গঠন সম্ভব হবে।

নৈতিকতা কমিটির সদস্য-সচিব কৃষিবিদ ড. মোঃ জহিরুল আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ।  

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।ব্যালী শেষে বিভিন্ন বিভাগের প্রধানসহ বিভিন্ন ব্যক্তিবর্গের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
দীন মোহাম্মদ দীনু।।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল