
(৩ বছর আগে) ৭ জুন ২০২৩, বুধবার, ৩:০৩ অপরাহ্ন
ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমির হোসেন আমুর বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলেও নয়।