banglahour

কোন চাপের কাছে নতি স্বীকার করবে না প্রধানমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ জুন ২০২৩, বুধবার, ৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: যতোই দেশি বিদেশি চাপ আসুক, চাপের কাছে বাঙালি নতি স্বীকার করে না। ভোটের অধিকারের সুরক্ষা আওয়ামী লীগই নিশ্চিত করবে। বাঙালির মুক্তির সনদ ৬ দফার আলোচনায় এভাবেই স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাঙালির মুক্তির সনদ ৬ দফার ধারাবাহিকতায় আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। যে বাংলাদেশের কারিগর বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বুধবার (৭জুন) ঐতিহাসিক ৬ দফা আলোচনায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন আওয়ামী লীগের এ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। 

যে মাটি মানুষের স্বাধীনতা ও আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে ৬ দফা বাস্তবায়নে রাজপথ কাঁপিয়েছে আওয়ামী লীগ, সেই জনগণকেই আলোচনার মূখ্য বিষয় করে তোলেন বঙ্গবন্ধু কন্যা। অভিযোগ করেন-হত্যা, ভোট কারচুপি ও মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সৃষ্টি হয়েছে  বিএনপির রাজনীতি থেকে। 

কোন চাপের কাছে নতি স্বীকার করবে না বলে স্পষ্ট ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিএনপিকে ভোট ডাকাত আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন-নাগরদোলায় চড়ে এসে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। চলমান বিদ্যুৎ সংকটের সমাধানে শীঘ্রই ব্যবস্থা নেবার আশ্বাস দেন সরকার প্রধান। জ্বালাও পোড়াও করলে আমেরিকার ভিসা পাবে না বলে বিএনপিকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল