banglahour

বাবা মায়ের পাশে সমাহিত সিরাজুল আলম খান

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন

শনিবার ১০ জুন শনিবার বিকাল ৫-৩০টায় চৌমুহনী পাইলট হাইস্কুল মাঠে সিরাজুল আলম খানকে মুক্তিযোদ্ধা হিসাবে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ মূর্ছনার সাথে গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করে। 

এরপর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন আ স ম আবদুর রব, নাজমুল হক প্রধান, নুরুল আখতার, শফিউদ্দিন মোল্লাহ, আব্দুল্লাহিল কাইয়ূমসহ জাসদ, জেএসডি, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

সন্ধ্যা ৭টায় আলমপুরে সিরাজুল আলম খানের পৈত্রিক নিবাস সাহেব বাড়িতে পারবারিক বাবা-ম'য়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এরপর জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল