
(৩ বছর আগে) ১১ জুন ২০২৩, রবিবার, ১২:৫০ অপরাহ্ন
ফাইল ফটো।
ঢাকা: দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সফল হয়েছে আওয়ামী লীগ। ৫০ বছরের ইতিহাসে দেশে কেবল এখন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।
রোববার (১১ জুন) বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশনের সেরা মেধাবী পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, জনগোষ্ঠী হবে স্মার্ট। বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। কারো কাছে মাথা নোয়াব না, এটাই আমাদের প্রতিজ্ঞা।