
(৩ বছর আগে) ১৪ জুন ২০২৩, বুধবার, ৭:৪০ অপরাহ্ন
ফাইল ফটো।
ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে অনুষ্ঠিত ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো বিতর্কিত নির্বাচন কখনো আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি।
বুধবার (১৪জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি এবং হবেও না।
এসময় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটি ‘উচ্চ মানদণ্ড’ স্থাপন করতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।