banglahour

নির্বাচনকে বানচাল করতেই লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বিএনপি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪০ অপরাহ্ন

ঢাকা: নির্বাচনকে বানচাল  এবং দেশ ধ্বংস করতেই লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়ন ৬ নেতার চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এ চিঠি গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলা কিংবা সুষ্ঠু নির্বাচন এর নামে নির্বাচন বানচাল করা।

বৃহস্পতিবার (১৫জুন) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ফখরুল দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখে অস্থির হয়ে তার মুখ বিষাক্ত হয়ে গেছে। চট্টগ্রামে তারুণ্যের মিছিল নামে ভাংচুরের জবাব চাই। এসবের মুলে রয়েছে বিএনপি। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করবে গ্রেপ্তার হলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে।

নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিষদগার বন্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচনকে কুত্তামার্কা নির্বাচন বলে বিএনপি এর জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সরকারের হাটুর কাঁপুনি প্রসঙ্গে তিনি বলেন আমরা কাউকে ভয় পাইনা। আমাদের শক্তির উৎস জনগণ, আমাদের দেশপ্রেম আছে। বঙ্গবন্ধুর কর্মীরা ভয় পায় না।

বিএনপির আন্দোলনের ব্যার্থতার কারণে ডা জাফরুল্লাহ বিএনপিকে হাঁটুভাঙা দল বলেছিলো বলেও বিএনপি’র সমালোচনা করেন ওবায়দুল কাদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল