banglahour

দাপুটে ও রেকর্ডময় ক্রিকেট খেলতে সমর্থ টাইগাররা

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ জুন ২০২৩, শনিবার, ১:৪৭ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেষ্টে টাইগারদের বিশাল জয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ শনিবার এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট, ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন,  অসাধারণ নৈপূন্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। প্রমাণ হলো, শুরু থেকেই দাপুটে ও রেকর্ডময় ক্রিকেট খেলতে সমর্থ টাইগাররা। এই বিজয় সিরিজের অন্যান্য ম্যাচ জয়ে অনুপ্রেরণা যোগাবে ক্রিকেটারদের। নতুন প্রজন্মের ক্রিকেটারদের সামনে এই বিজয় মাইলফলক হয়ে থাকবে।

সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেষ্টে টাইগারদের বিশাল জয়ে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল