
(৩ বছর আগে) ১৮ জুন ২০২৩, রবিবার, ১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৬ অপরাহ্ন
ফাইল ফটো।
ঢাকা: মাদক কারবারিদের তালিকা এক মাসের মধ্যে দাখিল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাদকের কারবারে ৫ হাজার কোটি টাকা পাচারের ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয় হাইকোর্ট।
রোববার (১৮ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।