banglahour

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

ধর্ম | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ জুন ২০২৩, সোমবার, ৮:১৮ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার ২৯ জুন।

আজ সোমবার (১৯জুন) সন্ধায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে।

সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক সচিব মু আ হামিদ জমাদ্দার। পরে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা করেন সচিব।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল